রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ১৫:২৯
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের ক্ষেত্রে প্রস্তাবক হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার মনোনয়নকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ড. আব্দুল মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর চন্দ্র রায় সমর্থক হিসেবে রয়েছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
অটোভ্যানের জন্য বন্ধুকে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদ্‌ঘাটন
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
ফখরুলের পর স্থানীয় সরকারে সালাহউদ্দিন, এ্যানি স্বরাষ্ট্রে?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা