মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০, পিস্তল-গুলি-ইয়াবা উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৪
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় একটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি ও ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গতকাল সোমবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত সন্দেহভাজনসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাইদুর রহমান সাঈদ ওরফে পিচ্চি সাঈদ (৩৭), মো. রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫), শাওন (৪০), শরীফ হাওলাদার (৩০), আফ্রিদি (২৭), হোসেন (২৬), হোসেন, হোসেন ভূঁইয়া (২১), জামাল, জাকির হোসেন (৩২), জয়নাল আবেদীন (৩২), তানভীর হোসেন মাউরা রাকিব (২৬), সাদ্দাম হোসাইন (৪৭), নয়ন (২০), স্বপন সরদার (৩৮), রাসেল (২৮), মেহেদী হাসান (২৫), ইমরুল হাসান (৩৯), রাশেদ ইসলাম (১৯), রাকিব (১৮), সাগর হৃদয় (১৯), জনি (২১), নুর ইসলাম (২০), আল আমিন (২০), সাগর (১৯), পলাশ (২২), গোলাম রাব্বি (২৪), শাহরিয়ার সরদার (২২), মোস্তাফিজুর রহমান (২০) ও আব্দুল মোমিন (৩০)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তাদের মধ্যে কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ আদালতের পরোয়ানাভুক্ত।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবহেলিত হাওরাঞ্চলে স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল: এমপি কামরুল   
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
মন্দিরে ন্যাড়া মাথায় অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল
ময়মনসিংহে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা