পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৫৩
অ- অ+

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

যেকোনো সময় তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম সরাসরি কিছু বলতে চাননি। তিনি বলেন, বিষয়টি হলে সবাই জানতে পারবেন।

২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকারের সময়ে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম।

এর আগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তৎকালীন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ সদস্য পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠনের অংশ হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবহেলিত হাওরাঞ্চলে স্বাধীনতার পর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল: এমপি কামরুল   
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
মন্দিরে ন্যাড়া মাথায় অভিনেত্রী নয়নতারা, ভিডিও ভাইরাল
ময়মনসিংহে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা