রাজবাড়ীতে নিজ বাড়িতে চা-দোকানিকে গলাকেটে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ২১:৪৮
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌর জামতলা এলাকায় ফারুক শেখ (৪৬) নামে এক চা-দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার খালেক শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক তার ভাইয়ের সঙ্গে দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন। শুক্রবার তার দোকানে কাজের চার দিনের পালা শেষ হয়। শনিবার সকালে তিনি দোকানে যাননি। সকাল ৭টার দিকে স্থানীয় একটি হোটেল থেকে নাস্তা করে বাড়িতে ফিরে নিজের ঘরে অবস্থান করছিলেন।

দুপুরে তার বাবা খাবার নিয়ে ঘরে গেলে মেঝেতে ফারুকের গলা ও হাত-পা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই বারেক শেখ বলেন, তারা দুই ভাই দৌলতদিয়া ঘাটে চায়ের দোকান করতেন। যে ভাই দোকানে থাকতেন, তিনি একটানা চারদিন দায়িত্ব পালন করতেন। শুক্রবার তার দায়িত্ব শেষ হওয়ায় শনিবার তিনি বাড়িতে ছিলেন। দুপুরে বাড়িতে খাবার নিয়ে এসে ভাইকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি কাউকে দেখতে পাননি।

জামতলার একটি হোটেলের মালিক জীবন শেখ বলেন, শনিবার সকাল ৭টার দিকে ফারুক তার দোকান থেকে নাস্তা করে বাড়িতে চলে যান। এরপর তার বিষয়ে আর কিছু জানা নেই।

পরিবারের সদস্যরা জানান, টাঙ্গাইল ও দৌলতদিয়ার বিভিন্ন স্থানে ফারুকের একাধিক বিয়ে হয়েছিল। বর্তমানে ওই স্ত্রীদের কেউ তার সঙ্গে বসবাস করতেন না।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ফরিদপুর থেকে আসা সিআইডির ক্রাইম সিন কাজ করছে। মরদেহের গলা ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(ঢাকা টাইমস/২২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার, জানা গেল নেপথ্যের কারণ
তাহিরপুর সীমান্ত থেকে ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ
কলকাতায় আবাসিক হোটেলে আগুন: বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ হস্তান্তর
তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পুলিশকে দিলেন নানা নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা