রামপুরায় ২৭৯ রাউন্ড গুলির নির্দেশ, সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১৮:০০
অ- অ+

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব সায়েম ইমরানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর রামপুরা টিভি ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ২৭৯ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির তথ্য জানা যায়।

সম্প্রতি অভিযোগ ওঠে জুলাই আন্দোলনের সময় সায়েম ইমরান ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারের (এসি) দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে ১৮ জুলাই রাজধানীর রামপুরা টিভি ভবন এলাকায় নিরস্ত্র ছাত্র জনতার ওপর ২৭৯ রাউন্ড গুলি চালাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

তাকে নিয়ে প্রবাসী এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, সায়েম ইমরান, বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ ব্যাচের অফিসার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন ছাত্রলীগের নেতা। জুলাই বিপ্লবের সময় ছিলেন ঢাকা ডিসি অফিসে। তার নির্দেশে রামপুরায় ছাত্রদের উপর ২৭৯ রাউন্ড গুলি ছোড়া হয়। হতাহত হয় অনেকে।হাসিনার পতনের পর তার থাকার কথা ছিল জেলে। কিন্তু তার কিছুই হয়নি। উলটো টাঙ্গাইলের মত জায়গায় প্রাইজ পোস্টিং পান। বর্তমানে চাকরি করছেন আইসিটি বিভাগে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা