যশোরে ‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১২:০৪
অ- অ+

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

মৃতের স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সাকিন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ভেতর রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এদিকে ছাকিন হোসেনের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা