কাশিমপুর কারাগার থেকে পালিয়ে গেলেন সাজাপ্রাপ্ত আসামি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ২৩:১১
অ- অ+

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি রিম্পা (২১) মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।

কারাসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই রিম্পাকে খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের অভ্যন্তরে বহুবার তল্লাশি চালিয়েও তাকে শনাক্ত করতে পারেননি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে কারাগার থেকে এক বন্দি পালানোর ঘটনা ঘটেছে। এ বিষয়ে আজ শুক্রবার বিকালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা