দেশে ডিজেলের মজুত আছে ৩১ দিনের, অকটেন ৩৬ ও পেট্রোল ২৫ দিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১৭:০৯
অ- অ+

সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী ব্রিফিংয়ে জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। বর্তমানে ডিজেলের মজুত আছে ৩১ দিনের, অকটেনের ৩৬ দিন ও পেট্রোলের ২৫ দিনের। কিন্তু কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেওয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে।

যুগ্ম সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তবে এর প্রভাব এবার সেভাবে পড়বে না। পরিশোধিত (রিফাইন্ড) কোনো তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না। তাই এ ক্ষেত্রে সমস্যা নেই। আর ক্রুড অয়েল এসব দেশ থেকে আনা হলেও বিকল্প পথ দিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা