হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ১৬:৫৯
অ- অ+

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মৃত্যুবরণ করেনি। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে মোট ৭৭১ শিশু মারা গেছে।

এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ ও হামের উপসর্গ নিয়ে ৬৭৬ জন মারা গেছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বার্তায় তথ্যটি নিশ্চিত করা হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১৭২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৯০৭।

একই সময়ে নতুন করে ৯২০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ১৪ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা