জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১১:৪৫
অ- অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নাম প্রস্তাব করতে চান বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত ব্যক্তি এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার সক্ষমতা রাখেন বলে মনে করেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ফিফা সভাপতি ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ আয়োজনের সময় ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এ সময় ইনফান্তিনো ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ প্রদান করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন মহাসচিব পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন।

জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। কোনো প্রার্থীকে নির্বাচিত হতে হলে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমর্থন পেতে হবে। নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন) কোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। এরপর সাধারণ পরিষদের অনুমোদন প্রয়োজন হয়।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

তবে ফিফা সভাপতির মতো ক্রীড়া প্রশাসকের নাম জাতিসংঘের সর্বোচ্চ কূটনৈতিক পদে আলোচনায় আসায় আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। ইনফান্তিনোর মনোনয়ন চূড়ান্ত হলে তাকে নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সমর্থন আদায়ের কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

(ঢাকাটাইমস/২২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা