দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৬:২৬
অ- অ+

দক্ষিণ চীন সাগরে ৬২ জন নাবিক বহনকারী ভিয়েতনামের একটি জাহাজ ডুবে যাওয়ার পর নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার সকালে এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, 'খোই গুয়েন ১৮' নামের মালবাহী জাহাজটি যা ফায়ারি ক্রস রিফ নামেও পরিচিত ইয়ংশু রিফের কাছে, দুর্ঘটনার কবলে পড়ে। এ পর্যন্ত ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে একটি চীনা উদ্ধারকারী জাহাজ প্রথম বিপদে পড়া জাহাজটির পাঠানো সংকেত শনাক্ত করে।

সিনহুয়া জানায়, এলাকায় ছয়টি চীনা জাহাজ, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ভিয়েতনামের একটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

চীনের দ্বীপ প্রদেশ হাইনানের কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া আরও জানায়, 'খোই গুয়েন ১৮' ভিয়েতনামে নিবন্ধিত একটি জাহাজ। এর দৈর্ঘ্য ৭০ মিটারের সামান্য কম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা