আকাশেই গতিপথ বদলাবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৮:২৪
অ- অ+

ইরানের কয়েকটি নতুন ক্ষেপণাস্ত্র আকাশে উড্ডয়নের সময় নিজেদের গতিপথ পরিবর্তন করতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলেও দাবি করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার উত্তরাঞ্চলীয় কাজভিন শহরে এক অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহাবি এসব কথা বলেন।

হোসেইন মোহাবি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট একটি স্থান থেকে উৎক্ষেপণের পর নির্ধারিত লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যেত। এখন কিছু ক্ষেপণাস্ত্র উড্ডয়নের সময় নিজেদের দিকনির্দেশনা গতিপথ পরিবর্তন করতে পারে।

তার দাবি, এই সক্ষমতার কারণে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম হবে। অর্থাৎ উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রের গতিপথ পরিবর্তনের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সুযোগ তৈরি হবে।

আইআরজিসির মুখপাত্র দাবি করেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতেও এসব প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষের সামরিক সক্ষমতার নেটওয়ার্কের বিভিন্ন অংশকে লক্ষ্যবস্তু করতে এই প্রযুক্তি কাজে লাগানো হয়েছে।

মোহাবি আরও বলেন, ইরানের প্রযুক্তিগত যুদ্ধের লক্ষ্য শুধু ভবন বা সামরিক সরঞ্জাম ধ্বংস করা নয়। প্রতিপক্ষের সিদ্ধান্ত গ্রহণব্যবস্থা এবং প্রতিরক্ষা নেটওয়ার্ককেও লক্ষ্যবস্তু করার সক্ষমতা গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে ইরানের এই দাবির স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা