অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ২২:৫৭
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং ও সাইবার বুলিং-এর বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে। শীঘ্রই এটা বাস্তবায়ন হবে।

মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ, স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে নগরকান্দা উপজেলার ভুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি আজ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, অভিভাবকগণ যে স্বপ্ন দেখছেন মাদক মুক্ত বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ এবং স্বাস্থ্য সচেতন ও শিক্ষিত বাংলাদেশ, সে স্বপ্ন সরকারও দেখছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা