ভাটারায় গ‍্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১২:৩৬
অ- অ+

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে সকাল ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)।

দগ্ধ শাহীনের ভগ্নিপতি মো. জসিম জানান, শাহীন একটি দোকানের কর্মচারী। তিনি পরিবার নিয়ে ভাটারার নতুন বাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া বাসায় থাকতেন। ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লাইন লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে আগুন লেগে যায় এবং তিনজন দগ্ধ হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে।

তিনি বলেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার কারণ ও গ্যাস লিকেজের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংঘর্ষ চলাকালে মাথায় হেলমেট, হাতে পাইপ নিয়ে যুবদল নেতা নয়ন
প্যারালিগ্যালদের কাজ জনসেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব: আইনমন্ত্রী
তেজগাঁও সরকারি কোয়ার্টারে বসে ঢাকায় মিছিল করাত যুবলীগ নেতা, অতঃপর গ্রেপ্তার
বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা