সবুজবাগে ৯৯ বোতল বিদেশি মদসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৬, ১৪:৪৪
অ- অ+

রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানা-পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানার নন্দীপাড়া দক্ষিণগাঁও এলাকার সামাদ রোডের একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে রয়্যাল স্ট্যাগ, রয়্যাল গ্রিন, ম্যাকডাওয়েলস নং–১, ম্যানশন হাউস, আইকনিক হোয়াইট ও স্টার্লিং রিজার্ভ বি–৭ ব্র্যান্ডের মোট ৯৯ বোতল (৬৩ দশমিক ৩৭৫ লিটার) ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা