সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ০০:১১
অ- অ+

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের বিধ্বংসী ব্যাটিং এবং রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়েছে টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে আগামী রোববারের তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ১২০ রানের উদ্বোধনী জুটি গড়ে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করেন।

তবে দুই ওপেনার বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত ফিরে গেলে ১৬.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪১ রান।

সেখান থেকে ইয়াসির আলী ১২ বলে অপরাজিত ২২ রানের কার্যকর ইনিংস খেলেন। আর শেষ ওভারে ঝড় তোলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্র্যাড ইভান্সের করা ইনিংসের শেষ ওভারের প্রথম চার বলেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের সংগ্রহ নিয়ে যান ৫ উইকেটে ১৮৬ রানে।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৫২ রানেই অলআউট হয় তারা।

জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল ১৯ বলে সর্বোচ্চ ২৯ এবং অধিনায়ক সিকান্দার রাজা ১২ বলে ২৮ রান করলেও দলকে জয়ের পথে নিতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ২৬ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি। শেখ মেহেদী হাসানও দারুণ বোলিং করে ২৪ রানে ৩ উইকেট নেন।

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয়ে সমতা ফেরানোয় এখন সিরিজ নির্ধারণ হবে রবিবারের শেষ ম্যাচে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা