ঢাবি ছাত্রলীগের হল কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৬, ১০:৫৬| আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১২:৩৭
অ- অ+

সম্মেলনের আড়াই সপ্তাহ পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। এবারে ১৮টি হলে একযোগে সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। তারা এক বছরের জন্য এই পদে থাকবেন।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন প্রিন্স সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেইসবুকে এই তালিকা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতারা জানান, হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করবেন। তবে কতদিনের মধ্যে এই নাম ঘোষণা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেনি কেউ।

তিন বছর পর গত ২৭ নভেম্বর দিনব্যাপী হল সম্মেলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের। ওই দিনই পুরনো কমিটি বিলুপ্তি করা হয়। সম্মেলনের ১৬ দিন পরে হল কমিটির শীর্ষ নেতৃত্বেন নাম ঘোষণ হলো।

২০১৩ সালের ১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি গঠন করে তৎকালীন ঢাবি ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী শাখা কমিটির মেয়াদ এক বছর হলেও নানা ঝামেলায় তিন বছর শেষে এই কমিটি ঘোষণা করা হলো।

কোন হলের নেতৃত্বে কারা

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হলটির সাবেক ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন হলটির সাবেক উপ-ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান তুষার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি রাকিবুল হাসান বাঁধন ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হলটির সাবেক সহ-সম্পাদক আল আমিন রহমান।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন সোহানুর রহমান ও সাধারণ সম্পাদক আসিফ তালুকদার।

হাজী মুহাম্মদ মহসিন হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন ইউসুফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন।

পল্লীকবি জসিম উদদীন হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন সৈয়দ আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক সাহেদ খান।

মাস্টার দ্য সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান শাহীন।

অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।

সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন তাহসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস।

ফজলুল হক হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন শাহারিয়ার সিদ্দিকী শিশির ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।

অমর একুশে হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন আব্দুর রাজ্জাক রাজ ও সাধারণ সম্পাদক এহসান উল্লাহ।

শহীদুল্লাহ হক হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন শাকিব হাসান ও সাধারণ সম্পাদক আরিফ হাসান সিফাত।

জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন সঞ্জীব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস। বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন ফকির রাসেল ও সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার।

রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন লিপি আক্তার ও সাধারণ সম্পাদক শ্রাবণী ইসলাম। শামসুন্নাহার হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন নিপু ইসলাম তন্বী ও সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা।

কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন ইফফাত জাহান ইশা ও সাধারণ সম্পাদক সারজিয়া সারমিন সম্পা।

কুয়েত মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি হয়েছেন ফরিদা পারভিন ও সাধারণ সম্পাদক শ্রাবণী শায়লা।

বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা ছাত্রলীগের সভাপতি হয়েছেন বেনজির হোসেন নিশি ও সাধারণ সম্পাদক রনক জাহান রাইন।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/দোহা/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা