জীবিত খোকাকে দেশে আসতে দেয়নি সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:১২| আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:৩৬
অ- অ+

সদ্য প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা; মেয়র সাদেক হোসেন খোকা জীবিত অবস্থায় দেশে ফিরতে না পারায় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

ফখরুল বলেন, ‘খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার দেশে ঢুকতে দেয়নি। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। নিউইয়র্কে চিকিৎসাধীন থাকা খোকা পাসপোর্ট নবায়ন না হওয়ায় বারবার আবেদন করেও দেশে ফিরতে পারেননি। গত সোমবার তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

এ সময় ফখরুল বলেন, ৭ নভেম্বরের চেতনায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

শ্রদ্ধা নিবেদনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০৭নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4