শাহজালাল ব্যাংক ও ইলেকট্রার মধ্যে সমঝোতা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২০, ১৭:২৪
অ- অ+

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ড হোল্ডাররা ইলেকট্রা ইন্টারন্যাশনালের যেকোনো পণ্য বিভিন্ন মেয়াদে যেমন, তিন থেকে ১২টি কিস্তিতে শূন্য শতাংশ মুনাফায় কিনতে পারবেন। এই বিষয়ে রবিবার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইলেকট্রা ইন্টারন্যাশনালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের এসভিপি ও কার্ড ডিভিশনের প্রধান মো. মারুফুর রহমান খান এবং ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের মহাব্যবস্থাপক (এইচআর অ্যান্ড এডমিন) লে. কর্নেল (অব.) সুফিয়ান মুরাদ রাব্বান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত চুক্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ. আহমেদ, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহা সিমু, কোম্পানি সচিব মো. আবুল বাশার, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, এসভিপি মোহাম্মদ আবু সায়েম এবং ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপক মিস লায়লা আখতার (হিসাব ও অর্থ)-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব, ফেসবুকে যা বললেন সাবেক এই উপদেষ্টা
চুক্তিতে চার সচিব নিয়োগ দিলো সরকার
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা