৫ মে পর্যন্ত পুঁজিবাজার বন্ধ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৯:০৬
অ- অ+

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি ছুটির সাথে সমন্বয় রেখে আগামী ৫ মে পর্যন্ত দেশের পুঁজিবাজারের লেনদেন ও অফিসের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কর্তৃক সকল ট্রেক হোল্ডারকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) জানায়, সিএসইর ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। ২২ এপ্রিল নতুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে৷

সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে পূর্বের মতো সঙ্গতি রেখে ৫ মে পর্যন্ত সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

উল্লেখ্য, সাধারণ ছুটির মেয়াদ বাড়লে সিএসএই-এর কার্যক্রম ছুটির সাথে সঙ্গতি রেখে বন্ধ থাকবে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/আরএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকাতির পর পালানোর পথে হাইয়েস গাড়িসহ দুইজন গ্রেপ্তার
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকার আগ্রহ এফবিআইয়ের
সড়কের ইট খুলে বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে, দুর্ভোগে স্থানীয়রা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা