পরীক্ষায় ধরা পড়েনি, হার্টের সমস্যা শনাক্ত অ্যাপল ওয়াচে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২০, ১৯:০২
অ- অ+

হাসপাতালে একাধিক পরীক্ষার পরেও কোনো সমস্যা ধরা পড়েনি এক বৃদ্ধার। কিন্তু যথা সময়ে ওই বৃদ্ধার হৃদযন্ত্রের সমস্যা শনাক্ত করে তার জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হাতে থাকা অ্যাপল স্মার্ট ওয়াচ। সম্প্রতি জার্মানিতে ঘটা এই ঘটনা বিজ্ঞানীদের চমকে দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ইউরোপের ‘হার্ট’ পত্রিকায় এই ঘটনার উল্লেখ করেছেন। খবর গালফ নিউজের।

তারা জানিয়েছেন, জার্মানির জোহানেস গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার মেইনজ এ বুকে ব্যথা অনুভব করার পর ওই বৃদ্ধার এনজাইনা পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষায় রক্ত চলাচল হ্রাসের ফলে বুকে ব্যথা হলে তা ধরা পড়ে। কিন্তু এই পরীক্ষায় ওই বৃদ্ধার কোনো সমস্যা ধরা পড়েনি।

এরপর দু'বার প্রেসিঙ্কপি করা হয় তার। মস্তিস্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচলে ঘাটতি হলে এই পরীক্ষায় ধরা পড়ে। কিন্তু দু'বার পরীক্ষা করেও বৃদ্ধার কোনো সমস্যা ধরা পড়েনি। এরপর চিকিত্সকরা ইসিজি করেন আর একই সঙ্গে দেখে নেন শরীরে ইস্চেমিয়ার (রক্তনালীতে রক্ত ​​জমাট বাঁধার কারণে রক্ত সঞ্চালনে সমস্যা) কোনো লক্ষণ রয়েছে কিনা! কিন্তু এবারেও তেমন কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি।

কিন্তু পরবর্তীতে ওই বৃদ্ধার হাতে পরা অ্যাপল স্মার্ট ওয়াচে ধরা পড়ে বেশ কয়েকটি সমস্যা। ওই রিপোর্ট দেখে অবাক হয়ে যান চিকিৎসকরাও।

অ্যাপল ওয়াচের রিপোর্টে চিকিৎসকরা দেখেন, বৃদ্ধার মধ্যে মায়োকার্ডিয়াল, ইস্চেমিয়ার লক্ষণ রয়েছে। এরপরই ওই বৃদ্ধার চিকিৎসা শুরু করা হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন।

সমীক্ষায় জানা গিয়েছে যে, স্মার্ট প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে চিকিৎসার নতুন উপায় আবিষ্কার করা গিয়েছে। ভবিষ্যতে স্মার্ট প্রযুক্তি চিকিৎসার ক্ষেত্রে আরও সাহায্য করবে বলে আশা বিশেষজ্ঞদের। অ্যাপল ওয়াচের ক্ষেত্রে, মোবাইল অ্যাপটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে ইসিজি রেকর্ডিং শুরু হয়ে যায়। এটি পিডিএফ হিসাবেও মোবাইলে সেভ করা যায়।

ঢাকা টাইমস/০৫মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী
স্কুলছাত্রীকে ধর্ষণ, কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে মামলা
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের ফেসবুক ও মেসেঞ্জারের মুছে ফেলা তথ্য চেয়ে মেটার কাছে চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা