ময়মনসিংহের ডিসি করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ০০:১৮
অ- অ+

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে বলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, জেলা প্রশাসক মিজানুর রহমান বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই জেলা প্রশাসক মিজানুর রহমান করোনা প্রতিরোধ রাত-দিন কাজ করে আসছিলেন।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে: প্রতিমন্ত্রী
পদ্মায় ইলিশের সংকট, এবার ভারত থেকে ইলিশ আসছে বাংলাদেশে
আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ
মৌমাছি হুল ফোটালে জ্বালা-ফোলা কমানোর ঘরোয়া উপায়