ভোলায় বিচারপ্রার্থীদের জন্য আদালত প্রাঙ্গণে ছাতা স্থাপন

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২০, ১৪:৪৪| আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৪:৫২
অ- অ+

ভোলায় আদালত প্রাঙ্গণে স্থায়ী ছাতা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ মাহমুদুল হক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ সানাউল হক উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ছাতা স্থাপন করেন। রোদ-বৃষ্টি থেকে বিচারপ্রার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

এসব ছাতা স্থাপনে আর্থিক সহযোগিতা করেছে আইটি সার্ভিস, সফটওয়্যার ও আইটি সলিউশন কোম্পানি র‌্যাপেলস লিমিটেড।

এসময় র‌্যাপেলস লিমিটেডের পক্ষে দৈনিক যায়যায়দিন পত্রিকার নিজস্ব প্রতিনিধি নুরে আলম ফয়জুল্লাহ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি গুদামে পর্যাপ্ত সার মজুত: মীর শাহে আলম
ঝিনাইদহে বাস চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা