ফুলবাড়ী ট্রাজেডি: কেমন আছেন বাবুল রায়

শাহ্ আলম শাহী, দিনাজপুর
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ২২:৪০
অ- অ+

দিনাজপুরের ফুলবাড়ী খনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বাবুল রায় এখন পঙ্গু। তার শরীরের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে। হারিয়ে গেছে তার কর্মক্ষমতা। স্ত্রীসহ তার তিন শিশু সন্তান নিয়ে ভবিষ্যত ভাবনা না ভাবলেও ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি নিয়ে তার ভাবনার শেষ নেই।

হুইল চেয়ারে বসেই তিনি বললেন, আমার জীবন থাকতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়ন হতে দেব না। প্রয়োজনে আবারও রক্ত দেব।

ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামে বাবুল রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করলে তিনি এ কথাগুলো দৃঢ়চিত্তে বলেন।

২০০৬ সালে ২৬ আগস্টের স্মৃতির কথা বলতে গিয়ে জানান, প্রতিদিনের মতো সেদিন আর রিকশাভ্যান বের করেননি তিনি। সকালে বাড়ি থেকে খাওয়ার খেয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে এশিয়া এনার্জীর অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে বের হন। তার স্ত্রী তখন ৫-৬ মাসের অন্তঃস্বত্তা।

বিকাল ৩টায় ফুলবাড়ী ঢাকা মোড় থেকে খনি বিরোধী মিছিল শুরু হলে বাবুল রায় তাতে অংশ নেন। ছোট যমুনা নদীর উপর ব্রিজের কাছে মিছিলটি আসতেই পুলিশ-বিডিআর মিলে একযোগে গুলি বর্ষণ শুরু করে। লোকজন দিক-বেদিক ছুটাছুটি শুরু করে দেয়। হঠাৎ একটি গুলি বাবুল রায়ের পিঠে এস বিদ্ধ হয়। সে রাস্তায় পড়ে যায়। তারপর আর কিছুই বলতে পারেন না।

গুলিবিদ্ধ বাবুল রায়কে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পিজি হাসপাতাল, ক্রমা সেন্টার ও গণস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ ১১ মাস চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন। এখন হইল চেয়ারই তার সার্বক্ষণিক সঙ্গী।

বাবুল রায় বলেন, আমি আর কোনদিন দুই পায়ে ভর করে দাঁড়াতে পারবো না। আমার তিন ছেলে মেয়ে কিভাবে মানুষ হবে তাও জানি না। আমি এখন কর্মক্ষমহীন মানুষ। তাতে আমার আক্ষেপ নেই। আমি আমার মনকে বুঝাতে সক্ষম হয়েছি যে, এশিয়া এনার্জীর কালো থাবা থেকে আপাততঃ আমরা ফুলবাড়ীবাসী মুক্তি পেয়েছি। কিন্তু এখনও কয়লা খনি করার পাঁয়তারা চলছে। এ নিয়ে আমি মর্মাহত। তাছাড়া এখনও কার্যকর হয়নি ফুলবাড়ীবাসীর দেয়া সরকারের সঙ্গে ছয় দফা চুক্তি। কবে তা কার্যকর হবে- এ প্রতিক্ষার দিন গুনছি আমি।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানকে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা চলছে: বিমানমন্ত্রী