একাদশে ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৩| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৬
অ- অ+
ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ রবিবার থেকে। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত । ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। তবে, রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।

সম্প্রতি এসব তথ্য জানিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়্যারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ সময়ের মধ্যে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশনের আগে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা