ছেলের বিয়েতে কি খুশি নন উদিত?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৪:১৩
অ- অ+

এ বছরই বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেতা, গায়ক ও উপস্থাপক আদিত্য নারায়ণ। দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগারওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। বলিউড সূত্রে খবর, আগামী ১ ডিসেম্বর একটি মন্দিরে বিয়ে করতে চলেছেন আদিত্য এবং শ্বেতা। আদিত্য এই বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত।

কিন্তু আদিত্যের বাবা বিখ্যাত কণ্ঠশিল্পী উদিত নারায়ণ বোধহয় ছেলের বিয়ে নিয়ে মোটেই খুশি নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে উদিতের করা মন্তব্য তারিই আভাস দিয়েছে। ছেলেকে নাকি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কোনো সমস্যা হলে সে যেন বাবা-মাকে দোষারোপ না করে।

ওই সাক্ষাৎকারে উদিত নারায়ণ বলেছেন, ‘আমি বহু আগে থেকেই শ্বেতাকে চিনি। তাকে আমার ছেলের বন্ধু হিসেবে জানি। আদিত্য একদিন আমার কাছে এসে বলল, সে শ্বেতাকে বিয়ে করতে চায়। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, ভবিষ্যতে কোনও সমস্যা হলে পরে মা-বাবাকে দোষ দিও না।’

এছাড়া, কোনো আয়োজন ছাড়া মন্দিরে বিয়ে করতে চলেছেন আদিত্য, এটা নিয়েও খুশি নন তার বাবা উদিত নারায়ণ। তিনি চেয়েছিলেন বলিউডের সবাইকে দাওয়াত করে বেশ ঘটা করে ছেলের বিয়ের অনুষ্ঠান করবেন। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন আদিত্য।

প্রসঙ্গত, কয়েক মাস আগে ভারতের সনি টিভিতে প্রচারিত গান বিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে গায়িকা নেহা কাক্করের সঙ্গে বিয়ে গুঞ্জন ছড়ায় আদিত্যের। কিন্তু সে খবর গুজব বলে প্রমাণিত হয়। জানা যায়, এ সবই ছিল শোয়ের টিআরপি বাড়ানোর জন্য সনি টিভির স্ট্যান্টবাজি।

ঢাকাটাইমস/২০অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজিবাজারে আবুল খায়ের হিরুর পক্ষে বিরাট সুখবর, সচল হলো জব্দ বিও হিসাব
সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
এসআরবি, এসএমপি ও ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঁচ পুলিশ কর্মকর্তা বদলি