মার্কিন গোয়েন্দা বিমানকে নামতে দিল না ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৬:৩৪
অ- অ+

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানকে ইন্দোনেশিয়ায় অবতরণের অনুমতি দেয়নি দেশটির সরকার। মার্কিন কর্মকর্তাদের দফায় দফায় যোগাযোগের পরও জ্বালানি নিতে দেশটিতে নামতে পারেনি যুক্তরাষ্ট্রের পি-৮ পোসেইডন মেরিটাইম সার্ভেইলেন্স কয়েকটি বিমান। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

ইন্দোনেশিয়া সবসময়ই অপেক্ষাকৃত উদার পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। তারা কখনো বিদেশি সামরিক বাহিনীকে সেখানে কাজ করার অনুমতি দেয়নি।

ইন্দোনেশিয়ার চারজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত যুক্তরাষ্ট্র ও চীন। আর বিমানগুলো মূলত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিক তৎপরতার প্রতি নজর রাখে। মার্কিন কর্মকর্তারা এই বিমানগুলোকে ইন্দোনেশিয়ায় অবতরণ এবং সেখান থেকে জ্বালানি নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে এই প্রস্তাবে সাড়া দেয়নি জাকার্তা।

এই বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর প্রতিনিধিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
রাজশাহীতে কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে
মোদীকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল
বাড়িতে হামলার আগে আওয়ামী লীগ নেতাদের হুমকি পেয়েছেন নুসরাত