ভৈরবে আইপিএলে জুয়া খেলায় ১৩ জনকে সাজা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২০, ১৫:৩৮| আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:৪৬
অ- অ+

ভৈরবে আইপিএলে জুয়া খেলার অপরাধে ১৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের নিকট থেকে নগদ চার হাজার তিনশ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে তাদের সাজা দেয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৩ জুয়াড়িকে এক মাস থেকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও সিলগালা করা হয়েছে দোকান।

সাজাপ্রাপ্তরা হলেন- দোকানদার খোকন মিয়া, একই গ্রামের উজ্জল মিয়া, জুয়েল মিয়া, আশিক মিয়া, রাসেল মিয়া, বিপ্লব মিয়া, রাদিয়ান আহমেদ, আরমান মিয়া, বিল্লাল মিয়া, জসিম উদ্দিন ও সজল মিয়া।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা জানান, চায়ের দোকানে বসে আইপিএলে জুয়া খেলার অপরাধে ১৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা