ছেলের কারণে অপদস্ত শাহরুখ খান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১১:৪৯| আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১১:৫৮
অ- অ+

প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেপ্তার হয়েছেন ছেলে আরিয়ান খান। তারই জেরে বড় ধাক্কা বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্যারিয়ারে। কিং খানকে দিয়ে করানো সমস্ত বিজ্ঞাপন আপাতত সরিয়ে নিয়েছে ছোটদের শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ ‘বাইজু’।

বিজ্ঞাপনের জন্য অগ্রিম বুকিং সত্ত্বেও সংস্থার তরফ থেকে সমস্ত বিজ্ঞাপন তুলে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে বাইজুকে। সেই কারণেই সংস্থাটির তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৭ সালে ছোটদের শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজু’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন শাহরুখ খান। এর পরই নাকি সংস্থাটির আয় দ্বিগুন বেড়ে গিয়েছিল। বিজ্ঞাপনে ছোটদের ভবিষ্যৎ এবং শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে শাহরুখকে পরামর্শ দিতেও শোনা যায়।

কিন্তু সম্প্রতি আরিয়ান খানের গ্রেপ্তারির পরই কিং খানের সেই পরামর্শ শুনতে নারাজ বহু গ্রাহক। টুইটারে এ নিয়ে লাগাতার আক্রমণ শুরু হয়। এক নেটিজেন লেখেন, ‘নিজের ছেলেরই খেয়াল রাখতে পারলেন না, দেশের বাচ্চাদের শিক্ষা নিয়ে জ্ঞান দিচ্ছেন।’

আরেক নেটিজেন লেখেন, ‘যে নিজের সন্তানদের ঠিক করে মানুষ করতে পারেননি, তার মুখে ভালো বাবা-মা হওয়ার পরামর্শ মানায় না।’ কেউ আবার শিক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত অ্যাপ বাইজুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এই বিতর্কের পরই বাইজু’র তরফ থেকে শাহরুখ খানকে দিয়ে করানো তাদের সমস্ত বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বাইজু কিং খানের জন্য সবচেয়ে বড় স্পন্সরশিপের মধ্যে একটি ছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই সংস্থাটির সঙ্গে শাহরুখ খানের তিন-চার কোটি টাকার বার্ষিক চুক্তি ছিল। এছাড়া মেগাস্টার হুন্ডাই, এলজি, দুবাই ট্যুরিজম এবং রিলায়েন্স জিওর মতো বেশ কয়েকটি সংস্থার প্রধান হিসেবে আছেন বলিউড বাদশাহ।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4