ডিএসইতে পিই রেশিও কমেছে ১.৯০ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৪:৩০
অ- অ+

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গেল সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৯.৫২ পয়েন্টে।

আর গত সপ্তাহ শেষে পিই রেশিও ১৯.১৫ পয়েন্টে অবস্থান করছে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৭ পয়েন্ট বা ১.৯০ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৬০ পয়েন্টে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১২.৬৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৫.০৬ পয়েন্টে, প্রকৌশল খাতে ১৬.৩৭ পয়েন্টে, বিমা খাতে ২০.৬৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ২০.৭৬ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ৩০.৪৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৩১.৮২ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩৩.২০ পয়েন্টে, সিরামিক খাতে ৩৩.২১ পয়েন্টে, চামড়া খাতে ৩৭.২৮ পয়েন্টে, বিবিধ খাতে ৩৭.৪৫ পয়েন্টে, খাদ্য খাতে ৩৯.৭৯ পয়েন্টে, বস্ত্র খাতে ৪১.৮০ পয়েন্টে, পেপার খাতে ৪৩.০৪ পয়েন্টে, আর্থিক খাতে ৭৭.৭৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৩৫৩.৫৯ পয়েন্টে এবং পাট খাতে পিই রেশিও (-৩৫.৯৮) পয়েন্টে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসকেএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার এক
গুগলের সঙ্গে বিরোধে জড়ানো সেই এআই গবেষক এবার পেলেন ‘বিকল্প নোবেল’
শ্রম অধিকার নিশ্চিতে প্যারালিগ্যাল দলের সনদ গ্রহণ
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু