৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

টেকনাফ (কক্সবাজার ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২১, ২২:৪৪
অ- অ+

কক্সবাজারের উখিয়ায় পালংখালীতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ও ১২ ক্যান বিয়ারসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

গ্রেপ্তার আসামিরা হলেন- মনোয়ারা বেগম, রেয়াজুল করিম, সাখাওয়াত হোসেন মোল্লা, জয়নাল উদ্দিন। এসময় গুরা মিয়া নামে এক আসামি পালিয়ে যায়।

রবিবার রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল ৫টার দিকে গোপন খবর পেয়ে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় র‌্যাব ১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেছে। এসময় ৫০ হাজার ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/৭নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
মার্কিন পণ্যে ১৫-৫০ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা কানাডার
ইরানের তেল বাণিজ্যে জড়িত ভারতের ৪ কোম্পানি ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা