পরকীয়ায় বাধা, ২ বছরের মেয়েকে বালিশ চাপা দিয়ে মারল মা!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২১, ১৪:০১| আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৫:২৪
অ- অ+

প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন গৃহবধূ। ফোনে সেই প্রেমিকের সঙ্গে কথা বলার সময় সমস্যার সৃষ্টি করে গৃহবধূর ২ বছর বয়সী শিশুকন্যা। তাতেই ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেন সেই নিষ্ঠুর মা। শনিবার এমনই এক ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তরবাড় গ্রামে।

মেয়েকে মেরে ওই গৃহবধূ গল্প সাজান, লেপে চাপা পড়ে মারা গেছে তার ২ বছর বয়সী মেয়ে। কিন্তু শিশুমৃত্যুর ওই ঘটনার রহস্য মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ হয়ে যায়। খুনের ঘটনায় আটক করা হয়েছে সেই মা ও তার পরকীয়া প্রেমিককে।

শনিবার ঘটনার পর থেকেই গল্প সাজিয়ে চলেছিল মা। তবে পুলিশ ও প্রতিবেশীদের চাপে সত্য সামনে চলে আসে। জানা যায়, ওই শিশুকন্যাকে স্তন্যপান করানোর সময় প্রেমিক দেবাশিস মন্ডলের সঙ্গে ফোনে প্রেমালাপ করছিল মা পূজা জানা। সেই সময় ওই শিশুকন্যার জন্য প্রেমালাপের মাঝখানে বাধা পায় সে। ব্যস, তাতেই রেগে গিয়ে বালিশ চাপা দিয়ে ২ বছরের সন্তানকে খুন করে পূজা।

মেয়ের মৃত্যুর পর মা পূজা দাবি করে, লেপে জড়িয়ে গিয়ে মৃত্যু হয়েছে মেয়ের। কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয়। সত্যি ঘটনাটা কী? তা জানার জন্য প্রতিবেশীরা চাপ দিতেই বদলে যায় পূজার বয়ান। তখন পূজা জানায়, সে-ই বালিশ চাপা দিয়েছিল মেয়েকে। এরপর পুলিশি জেরায় পূজা কবুল করে সবকিছু।

বছর তিনেক আগে দেবাশিস জানার সঙ্গে বিয়ে হয় পূজার। তাদের একমাত্র সন্তান ছিল ২ বছরের মেয়ে দীপ্তি। স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকেন। স্বামীর অনুপস্থিতিতেই প্রতিবেশী দেবাশিস মন্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন পূজা। অভিযুক্ত পূজার বোন জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য নিজের গয়না বিক্রি করে ফোন কিনেছিল তার দিদি। প্রেমিক দেবাশিসও মাঝেমধ্যে টাকা দিত।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, যে সময় পূজা এই ঘটনা ঘটায়, তখন বাড়িতে কেউ ছিলেন না। দেবাশিস জানার বাবা অর্থাৎ পূজার শ্বশুর রাজমিস্ত্রির কাজ করেন। ঘটনার সময় তিনি কাজে বাইরে গিয়েছিলেন।

অন্যদিকে, দেবাশিসের মা অর্থাৎ পূজার শাশুড়ি বাড়ির সামান্য দূরে ছাগল চরাতে গিয়েছিলেন। এরমধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি। এরপর প্রতিবেশীরাই প্রেমিক দেবাশিস মন্ডলকে ধরে আনে। পূজা জানা ও তার প্রেমিক দেবাশিস মন্ডল- দুজনকেই মারধর করে উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে দুজনকেই আটক করে নিয়ে যায়।

ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, বিরোধী দলের প্রত্যাখ্যান, ওয়াকআউট
সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সতর্ক অবস্থানে প্রশাসন
ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক কারবারে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা