রংপুরে জাসদ নেতার মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২১| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৪৭
অ- অ+

রংপুরের কাউনিয়ায় রেললাইনের পাশ থেকে শরিফুল ইসলাম (৬২) নামে এক জাসদ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার হক বাজার এলাকার মৃত হাছেন আলীর ছেলে। তিনি হারাগাছ পৌর জাসদের সভাপতি এবং রংপুর জেলা জাসদের সহ-সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শরিফুল। রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শহীদবাগ ইউনিয়নের খোর্দভূতছড়া গ্রামের রেললাইনের পাশে একটি মরদেহ পড়েছিল। পরে খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন। শরিফুলের মাথার অর্ধেক খুলি নেই। এছাড়া শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছেন তারা।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4