ন্যাশনাল হাউজিংয়ের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১২ মে ২০২২, ২১:০০

দেশের পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭২ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন




