ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬০ লাখ ৬ হাজার ৬৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৬৯ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৬ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফিন্যান্স । কোম্পানিটি ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, বিবিএস, বেক্সিমকো গ্রীণ সুকুক, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, দেশ জেনারেল ইনস্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ফরচুন সুজ, ফু-ওয়াং ফুড, জিএসপি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, লাভেলো আইসক্রিম, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, এনআরবিসি ব্যাংক, ওরিয়নফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স, প্রভাতি ইনস্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রবি, রানার অটো, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, সোনালী পেপার, শাইনপুকুর সিরামিকস, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
(ঢাকাটাইমস/৩১মে/এসকেএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন








































