ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৮০ হাজার

ক্ষুদ্রঋণদানকারী প্রতিষ্ঠান আশা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশা, পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পদসংখ্যা: ০৫ জন, শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি (সিএসই/আইটি/এমআইএস/ইইই/ইসিই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং), প্রার্থীর ধরন: নারী-পুরুষ, অভিজ্ঞতা: ০৭ বছর, বয়স: ৪০ বছর, চাকরির ধরন: ফুল টাইম, কর্মস্থল: ঢাকা, বেতন: ৮০,০০০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহীরা আরও বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমআই)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













