আর্থিক প্রতারণা: জ্যাকলিনকে জেরা করে কী পেল পুলিশ?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:০২
অ- অ+

২১৫ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় ফেঁসে গেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বুধবার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইং। নায়িকার বয়ানে অসঙ্গতি রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা।

এদিন আট ঘণ্টার ম্যারাথন জেরার মুখে পড়েন এই শ্রীলঙ্কান সুন্দরী। জ্যাকলিনের পাশাপাশি বুধবার তদন্তকারীরা জেরা করেছেন পিঙ্কি ইরানি নাম একজনকেও। আর্থিক প্রতারণার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের পরিচয় করিয়েছিলেন এই পিঙ্কি।

সংবাদ সংস্থা এএনআইকে ইকোনমিক অফেন্স উইং-এর স্পেশ্যাল সিপি রবীন্দ্র যাদব জানান, ‘আমরা জ্যাকলিনকে জেরা করেছি। সুকেশের থেকে কী কী উপহার নিয়েছেন তা জানতে চাওয়া হয়েছে। আরও অনান্য বিষয় নিয়েও প্রশ্ন করা হয়েছে। পিঙ্কি ইরানিকেও ডাকা হয়েছিল। প্রয়োজন মতো ফের দুজনকে ডাকা হবে, তদন্ত এগোচ্ছে।’

পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় জ্যাকলিনের বয়ানে গড়মিল ধরা পড়েছে। শুরুতে জ্যাকলিন ও পিঙ্কিকে আলাদা আলাদা জেরা করা হয়। এরপর তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সুকেশের থেকে বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেটের খরচ, দামি পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ থেকে শুরু করে ঘোড়া, বিড়ালের মতো উপহারও পেয়েছেন জ্যাকলিন।

বর্তমানে জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর একাধিক হাই-প্রোফাইল ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়েছেন, যার অন্যতম ফর্টিস হেলথকেয়ার প্রোমোটার শিবিন্দর মোহন সিং-এর স্ত্রী অদিতি সিং।

প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েক মাস ধরেই বিতর্কে জ্যাকলিন। গত মাসে ইডির তরফ থেকে দিল্লি হাইকোর্টে পেশ করা সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম রয়েছে জ্যাকলিনের। এতেই অভিনেত্রীর বিপদ কয়েকগুণ বেড়েছে।

অতীতে সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের। নিজের মুখে এ কথা জানিয়েছেন জেলবন্দি সুকেশ। দুজনের একাধিক অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়।

এর আগে সোমবার দিল্লির ইকোনমিক উইংস-এর দিল্লিস্থিত মন্দির মার্গের অফিসে বেলা ১১টায় হাজিরা দেওয়ার কথা ছিল জ্যাকলিনের। তবে অভিনেত্রী জানান, আগে থেকেই অন্য জায়গায় ওইদিন কাজের কথা দিয়ে রেখেছেন তিনি। তাই তদন্তকারীদের থেকে বাড়তি সময় চান জ্যাকলিন। এরপর নতুন করে সমন জারি হয় জ্যাকলিনের নামে। বুধবার সেই সমনের ভিত্তিতেই জেরা করা হলো নায়িকাকে।

এই মামলাতে বলিউডের আরেক সুন্দরী নোরা ফাতেহিকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং দিল্লি পুলিশের ইকোনমিক উইংস। তবে চার্জশিটে নোরাকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করেনি ইডি। নোরার দাবি, সুকেশের অপরাধমূলক কাজকর্ম সম্পর্কে কোনো ধারণা ছিল না তার।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস