বিএনপির ২৭ দফা প্রস্তাব রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ: তাসমিয়া প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৪২
অ- অ+

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে বর্তমান বিপর্যয়মুখী রাষ্ট্রকে নতুন সংস্কারে বিএনপি তথা তারেক রহমান কর্তৃক ২৭ দফা প্রস্তাবনা আগামীর রাষ্ট্র নির্মাণের ঐতিহাসিক সনদ হিসেবে জনগণ গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বায়ন রূপে গড়ে তোলতে বিএনপির এই প্রস্তাবনা বিশ্ব প্রসংশনীয়। প্রস্তাবিত দফাগুলো দেশের সর্বত্রে সুশাসন প্রতিষ্ঠার সহায়ক ভূমিকা পালন করবে। জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ২৭ দফাই হবে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠার চাবি।

বুধবার বিকালে আসাদগেট জিইউপি মিলনায়তনে জাগপা আয়োজিত ২৪ ও ৩০ তারিখ ঘোষিত ১০ দফার আন্দোলনে করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৭ দফা প্রস্তাবনার মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা আশা করি তারেক রহমানের হাতেই সূচনা হবে প্রতিহিংসা মুক্ত রাজনীতি। জনগণ ফিরে পাবে বাকস্বাধীনতা। মেধাবী বেকার তরুণরা পাবে কর্মসংস্থান। রাষ্ট্র হবে লুটপাট ও দুর্নীতি মুক্ত। শ্রমিকদের প্রতি কোনো বৈষম্য থাকবে না। তাই সকল আশার আলও জালিয়ে তারেক রহমানই হবেন আগামীর রাষ্ট্রের প্রদীপ এবং স্বপ্নদ্রষ্টা।

জাগপার সভাপতি বলেন, মরহুম শফিউল আলম প্রধান আমৃত্যু বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে অর্থাৎ শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার পাশে থেকেই সংগ্রাম করে গেছেন। আমরা বাবা-মাকে হারিয়ে এতিম হয়ে গেলেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাদের প্রেরণা এবং শক্তি। জাগপা এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া আমাদের মাতৃতুল্য নেত্রী এবং তারেক রহমান আমাদের নেতা। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে জাগপা সব সময় বিএনপির নেতৃত্বে অতীতেও রাজপথে ছিলো, এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

তাসমিয়া প্রধান আরও বলেন, নারীর ক্ষমতায়নে তারেক রহমানের প্রস্তাবনা সব নারীর জন্য একটি মাইলফলক ইতিহাস ছাপিয়ে যাবে। নারীর প্রতি তারেক রহমান ও বিএনপির এই সম্মান রাষ্ট্রের সুশাসন ও সুখ-সমৃদ্ধি গঠনে বড় ভূমিকা রাখবে। সুতরাং নারীর জাগরণেই হবে রাষ্ট্রের আরেকটি মেরুদণ্ড।

তিনি বলেন, এখন আমাদের ঘরে বসে থাকার সময় নয়, আমাদের সবাইকে অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে নামতে হবে। ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে। জালিম এবং জুলুমের হাত ভেঙে জনগণের সরকারের হাতে রাষ্ট্রকে তুলে দিতে হবে। অন্যথায় বাংলার আকাশে দুর্যোগের কালো রঙ ভেসে উঠতে পারে। দেশবাসী হুঁশিয়ার থাকবেন।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা'র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফফর মো. আনাছ, আসাদুর রহমান খান, নিজামুদ্দিন অমিত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, সহসভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান, সদস্য রিয়াজ রহমান, জাগপা ঢাকা মহানগর নেতা আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা'র সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

ঢাকাটাইমস/২১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা
খুলনায় চাঞ্চল্যকর খুশি হত্যা মামলার আসামি রসূল গাজী গ্রেপ্তার
চট্টগ্রাম পোর্ট: সাইফ পাওয়ার আউট, এভারেস্ট পোর্ট সার্ভিসেস ইন, দৃশ্যপটে বিএনপির এমপি শাহাদাত হোসেন সেলিম
‘এনভিডিয়ার শেয়ার না কিনে আফসোস, কয়েক দিনেই দাম বাড়ল ৩৩%’