লোকসানে আমান কটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:২৫
অ- অ+

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি ২৩-মার্চ ২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রবিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৩ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুলাই ২২-মার্চ ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৯৯ পয়সা।

৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৩৪ টাকা ২৩ পয়সা।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন
নতুন রাষ্ট্রপতির সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সারজিস আলম
বঙ্গভবন এলাকায় কাল ৬ ঘণ্টা যান চলাচলে ডাইভারশন
দেশের রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা