এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭
অ- অ+

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। উত্তরপত্র মূল্যায়ন কাজ শেষ হলেই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটি।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির গণমাধ্যমকে বলেন, “উত্তরপত্র দেখার কাজ বর্তমানে চলছে। সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, এবার উত্তরপত্র মূল্যায়নের সময় কিছুটা বাড়ানো হয়েছে। আগে শিক্ষকরা যেখানে ১৫ দিনের মধ্যে মূল্যায়ন শেষ করতেন, এবার অনেক বিষয়ে ২০ দিন পর্যন্ত সময় পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, “সবকিছু পরিকল্পনামতো এগোলে অক্টোবরের মাঝামাঝি—পরীক্ষার প্রায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।”

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২৬ জুন শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা