১৬ নভেম্বর থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু, ১০ জানুয়ারি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৫, ২০:৪৮
অ- অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে ১৬ নভেম্বর থেকে তিন সপ্তাহব্যাপী আবেদন নেওয়া হবে।

শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তিপরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক জলিল বলেন, ‘১৬ নভেম্বর থেকে আমরা আবেদন গ্রহণ শুরু করব। এটি তিন সপ্তাহ বা তার বেশি সময় চলতে পারে। আবেদন শুরু হওয়ার পর পত্রিকা ও বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

এবারের পরীক্ষায় বাছাই পরীক্ষা নেই এবং দুই ধাপে নেওয়ার পরিবর্তে শুধু একটি ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য নিয়ম ও বিষয় আগের মতোই থাকছে।

ফলাফলের বিষয়ে অধ্যাপক জলিল বলেন, ‘ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত মেধাবীরা জিপিএ-৫ পেয়েছেন। আবেদনের যোগ্যতায় কোনো পরিবর্তন আসছে না। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকা বাধ্যতামূলক, যেমন আগের বছর ছিল।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা