সিরাজগঞ্জে সেচ চালিত মটরের তারে বিদ্যুৎপৃষ্টে কৃষক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে সেচ চালিত মটরের তারে জড়িয়ে ফরহাদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারে বরাতে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, নিহত ফরহাদ আলী আমার নিজ ভগ্নীপতি। তিনি সকাল সাড়ে সাতটা দিকে একই গ্রামে শফি তালুকদারের লিজকৃত পুকুর দেখাশোনার জন্য মাসিক চুক্তিতে তত্বাবধায়কের কাজ করতেন। সোমবার সকাল সাড়ে সাতটা দিকে পুকুরে সেচ চালিত মটর দিয়ে পানি সেচ দেন। পরে বৈদ্যুতিক তার গোছানোর সময় তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে গিয়ে গুরুত্ব আহত হন। এসময় স্থানীয়রা ও আত্মীয়-স্বজন উদ্ধার তাকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথিমধ্যে মারা যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































