ইউরোপের ৭টি দেশের সঙ্গে নতুন শ্রমবাজার চুক্তি করছে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:৫১
অ- অ+

বিকল্প শ্রমবাজার সন্ধানে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। দেশগুলো হলো—সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া।

শনিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমীন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসে প্রধানমন্ত্রীর নেওয়া ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, বিদেশে কর্মসংস্থান বাড়াতে দক্ষ এবং আধা-দক্ষ জনশক্তি রপ্তানিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অভিবাসনের পরিমাণ ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোতে বহুভাষা শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির বিশেষ কারিকুলাম যুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উত্তরবঙ্গকে ‘অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি’ বা কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান কেন্দ্র (হাব) হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এছাড়া দেশের ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি মেটাতে পে-পালসহ অন্যান্য আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে কার্যক্রম বাংলাদেশে শুরুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের এসব পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি ও কর্মসংস্থান খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা ড. মাহদী আমীন।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় এবং বিভিন্ন পর্যায়ের শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে; উপজেলা পর্যায়ে ছয়টি খেলায় তিনজন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’, প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তিলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ এবং দেশব্যাপী বইপড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতেসঙ্গেথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ড. মাহদী আমীন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষে কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি যুক্ত করে শিক্ষাক্রমকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা
বাংলাদেশ রাষ্ট্রব্যবস্থায় নতজানু পররাষ্ট্রনীতির স্থান নেই: মাহদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা