বিএনপির রাজনীতিতে সমঝোতার কোনো সুযোগ নাই: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৬, ১৬:২১
অ- অ+

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনৈতিক-অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারও সাথে কোনো সমঝোতার সুযোগ নেই।

মঙ্গলবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর করা এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমি আপনাদের একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপি যতবারই সরকারে এসেছে, অর্থনীতির শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন আসে নাই। ম্যাক্রো স্ট্র্যাটেজি, ম্যাক্রো ইকোনমি, শেয়ার বাজার লুটপাট নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই।

অর্থমন্ত্রী আরও বলেন, যারা ব্যাংক থেকে টাকা লুটপাট করে পালিয়েছে সকলের বিরুদ্ধে মামলা হয়েছে। বাইরে পেশাদার ফার্মগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে টাকা ফেরানোর জন্য। জি২জি'র (সরকার-সরকার) মাধ্যমে কাজ চলছে, প্রাইভেট প্রতিষ্ঠানগুলোও কাজ করছে।

আশাবাদ ব্যক্ত আমির খসরু বলেন, আগামী দিনে আমরা এই টাকা ফিরিয়ে আনতে পারবো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মিয়া মারা গেছেন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা