সদ্য

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৩:৪৬
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে সরকার আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের প্রাপ্য সুবিধা ও নিরাপত্তা পাবেন।

রবিবার দুপুরে সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বৈরাচারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান সরকারের প্রায় ছয় মাস তিনি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা বা বিচারিক কার্যক্রম চালানোর সুযোগ ছিল না।

মন্ত্রী আরও বলেন, ওই সময়ের বাইরে কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ বা বক্তব্য দিতে পারেন, সেটি তাদের অধিকার। তবে এখন পর্যন্ত এমন কোনো বিষয় সরকারের নজরে আসেনি, যা আমলে নেওয়ার মতো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থানের পর মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে কিছু অভিযোগ তোলা হয়েছে। তবে সরকার সেগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত মনে করছে না।

সাবেক রাষ্ট্রপতির সুযোগ-সুবিধার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব ধরনের সুবিধা পাবেন। তাঁর নিরাপত্তায় নির্ধারিত সময় পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মদ্যপান, স্ত্রী নির্যাতন, যৌতুক ও পরকীয়ার অভিযোগ
এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে ২৯ জুলাইয়ের মধ্যে পুনরায় নিবন্ধনের নির্দেশ
এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
‘ক্রসফায়ারে’ একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা