ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি গাড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ০০:০৫
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের মধ্যে একটি গাছ উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি আবাহনী মাঠের পশ্চিম পাশের ১২/এ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের কারণে মাঠের পশ্চিম পাশের সড়কে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর একটি গাছ উপড়ে পড়ে। ঘটনার সময় গাড়ি দুটির ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গাছটি উপড়ে পড়ার পর গাড়ি দুটির ওপর ব্যাপকভাবে চাপ পড়ে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এবং গাছটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, একটি বড় গাছ মাটি থেকে উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়ে আছে। এ সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালমান শাহ হত্যায় ১২ লাখের চুক্তি, সাংবাদিক ইলিয়াসের সেই অনুসন্ধানী প্রতিবেদন ফের আলোচনায়
ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে
আবারও ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ দেবে শুধু সনদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা