ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ২০:০২
অ- অ+

ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন আজ বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে কার্যকর বহুপাক্ষিকতাকে সুসংহত করা।’

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মডারেটর অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম, বাংলাদেশে ইউনেস্কোর প্রধান এবং আবাসিক প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মতপার্থক্য দূর করে নয়, বরং মতপার্থক্যকে স্বীকার করেই সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে হবে। বর্তমান বিশ্বে বিভাজন ও বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মডেল ইউনাইটেড নেশন্সের মতো আয়োজন শিক্ষার্থীদের বিতর্ক, নেতৃত্ব, কূটনীতি ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জটিল বৈশ্বিক সমস্যার সমাধানে উচ্চকণ্ঠ হওয়ার চেয়ে মনোযোগ দিয়ে শোনা এবং সমস্যার প্রকৃত কারণ অনুধাবন করা বেশি জরুরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, তরুণদের সংগঠিত হওয়া, যুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার সঙ্গে মডেল ইউনাইটেড নেশন্সের চর্চার গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ শিক্ষার্থী চার দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। লিঙ্গ বৈষম্য, স্বাস্থ্য, অর্থনীতি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মানবাধিকার, মানবপাচার, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন আইন, আন্তর্জাতিক চুক্তি, অভিবাসন নীতি, ভূ-রাজনৈতিক এবং কূটনৈতিকসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই সম্মেলনে আলোচনা করবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রজেক্টর চুরি, এখনো চোর ধরতে পারেনি পুলিশ
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭১
১৪ কার্গো এলএনজি আমদানি ও সার সরবরাহ চুক্তির নীতিগত অনুমোদন
কোস্টগার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা