২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষজ্ঞ প্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ আগস্ট ২০২৬, ১৮:৫২
অ- অ+

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পরামর্শক পুলে ( বিশেষজ্ঞ প্যানেল) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

গত বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে বৃক্ষরোপণ সেল ও এর সহায়ক টাস্কফোর্সকে প্রয়োজনীয় সহায়তা দিতে এই পরামর্শক পুল গঠন করা হয়েছে।

​গঠিত ১৪ সদস্যের এই উচ্চপর্যায়ের পরামর্শক পুলে সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুন পারভেজ। দেশ-বিদেশের খ্যাতনামা উন্নয়ন গবেষক, পরিবেশবিদ, জলবায়ু গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে অন্যতম সিনিয়র সদস্য করা হয়।

​এই কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির নীতি, কৌশল, নির্দেশিকা প্রণয়ন, বিশ্বমানের আধুনিক প্রযুক্তির (যেমন: জিআইএস, রিমোট সেন্সিং, ডেটা সায়েন্স) প্রয়োগ, জলবায়ু তহবিল সংগ্রহ এবং সার্বিক অগ্রগতি পর্যালোচনায় কারিগরি ও পেশাগত পরামর্শ প্রদান করবে। শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অংশীদারিত্ব এক অনন্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে খেলাধুলাই প্রধান হাতিয়ার: মীর শাহে আলম
চাঁদাবাজির সাথে জড়িত পুলিশ সদস্যদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কয়েক জেলায় পাইলটের মাধ্যমে শুরু হচ্ছে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি বাতিল করলেন মার্কিন বিচারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা