সংসদের সামনে ছিনতাইকারীর টানে রাস্তায় পড়ে নারী শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৬, ১২:৪১
অ- অ+

রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রাস্তায় পড়ে এক নারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন। ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সকালে গাবতলী বাস টার্মিনালে নামেন তিনি। পরে রিকশায় করে হাসপাতালের উদ্দেশে রওনা হন।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তি তার ব্যাগ ধরে টান দেন। এ সময় রনজিনা পারভীন রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তারা বলেন, বিষয়টি নিয়ে তারা সংবাদ প্রকাশ করতে চান না।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ও মোটরসাইকেলটি শনাক্তে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লুট ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ টাকা
দুঃখপ্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাতকে অনুষ্ঠান করতে দেওয়া হবে না: রফিকুল ইসলাম মাদানী
অনিয়ম-দুর্নীতির দায়ে উদ্দীপনের পরিচালনা পর্ষদ বরখাস্ত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা