কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
শুক্রবার রাত সাড়ে ১১টার আগুন লাগার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু ঘটনাস্থলে যাওয়ার আগেই সাধারণ জনগণ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানান যায়নি। এ ছাড়া, আগুনে কেউ হতাহত হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































